এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক। স্থানীয়রা তাকে আটক করে মারধর করার পর পুলিশে সোপর্দ করে। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বুধবার দুপুরে নিশ্চিত করেন।
আটক যুবকের নাম রিয়াদ হোসেন (২৬)। তিনি পশ্চিম মাইজচর গ্রামের মো. সেলিমের ছেলে। জানা যায়, গভীর রাতে রিয়াদ ও তার সহযোগী ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে যায়। চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে। একপর্যায়ে তারা রিয়াদকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। তবে তার সঙ্গে থাকা আরেকজন চোর অন্ধকারে পালিয়ে যায়।
গণপিটুনির পর স্থানীয়রা রিয়াদকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া অভিযুক্তকেও ধরার চেষ্টা চলছে।
সেপ্টেম্বর ৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।