এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাগুরায় নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
জেলা বিএনপি'র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম এবং কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন দেশপ্রেমিক সেনানায়ক ও দক্ষ রাষ্ট্রনায়ক। তাঁর শাসনামলে দেশের সার্বিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা সূচিত হয়েছিল।
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নভেম্বর ২০, ২০২৫
জুন ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।