এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) শহরের দরি মাগুরার আল-আমিন কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাগুরা-২ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের।
প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা মশিউর রহমান। বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নুর আহমেদ আলী, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মাগুরা-২ আসনের ১৪৩টি ভোটকেন্দ্রের সভাপতি ও সদস্য সচিবসহ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
সবশেষে জেলা আমীরের নেতৃত্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।