এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলার ৭নং গঙ্গারামপুর বিট পুলিশের আয়োজনে গত মঙ্গলবার বিকালে গঙ্গারামপুর ইউনিয়নের খাটোর চৌরাস্তায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।এলাকার আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ,বাল্য বিবাহ প্রতিরোধ,ইফটিজিং,যৌন হয়রানি নিয়ন্ত্রণ,জঙ্গীতৎপরতা প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলার হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শালিখা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ওলি মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শালিখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ,বিএনপি'র নেতা কাজী আক্তারুজ্জামান,এসআই রবিউল ইসলাম,এএসআই মিজানুর রহমান,এএসআই মন্জরুল ইসলাম,ইউনিয়ন জামায়েত ইসলামের সভাপতি আব্দুল করিম লুলু,ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোমতাজ উদ্দিন মোল্লা,সাধারণ সম্পাদক মাহামুদু নবী,জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী শাহিনুর ইসলাম দোলন প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,
সাংবাদিক,রাজনৈতিক,সামাজিক,কমিউনিটি পুলিশিং এর সদস্য,গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আলফার হোসাইন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।