এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সংলগ্ন পুকুরে স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের সাঁতার প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৩ জুন) সমাপ্ত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভাঙ্গা, ফরিদপুর, মোহাম্মদ হায়দার হোসেন, প্রধান শিক্ষক, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা, ফরিদপুর, তানভীর হোসেন, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, ভাঙ্গা, ফরিদপুর। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন বালক -বালিকা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বালকদের তিনটি এবং বালিকাদের দুইটি বিভাগে মোট সার্টিভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এবং বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী এ সময় উপস্থিত ছিলেন।
জুন ৮, ২০২৪
ডিসেম্বর ১১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।