এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুষ্ঠিত হলো বিলুপ্তপ্রায় লাঠি খেলা। ঢাক-ঢোলের বাজনা আর গানের সুরের তালে তালে চলে লাঠিয়ালদের লাঠির কসরত।
খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাত করতে মরিয়া হয়ে ওঠেন লাঠিয়ালরা। ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে সেখানে ভিড় জমায় হাজারো দর্শক। এ আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বয়ে যায় পুরো এলাকায়। এমন আয়োজন যেন প্রতি বছর হয় তার দাবি জানিয়েছেন খেলা দেখতে আসা দর্শকরা।
মঙ্গলবার (৪ জুন) বালিয়াকান্দি উপজেলা শহরের পশ্চিম পাড়া এলাকায় জাবেদ মোল্লার আয়োজনে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন। এসময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, মো: মাসুদ মোল্লা প্রমুখ। লাঠি খেলায় উপজেলার বিভিন্ন স্থানের ৪ টি দল অংশ নেয়।
জুলাই ১৮, ২০২৬
অক্টোবর ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।