এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনায় পিকআপের হেলপার এবং চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। পিকআপের ড্রাইভার এখনো আটকা পড়ে আছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনা স্থলে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্বারের চেষ্টা চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান,ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পরিবহনটি সামনে থাকে বিদ্যুতের খুঁটির সাথে গিয়ে প্রচন্ড গতিতে ধাক্কা খেয়ে খুঁটিটি একপাশে হেলে পড়ে। এতে অল্পের জন্য পরিবহনটি খাদে পড়া থেকে রক্ষা পায়। এ সময় পরিবহনে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়। তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এস, আই আব্দুল্লাহেল বাকী জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটা বাস ও ফরিদপুর গামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও পিক-আপের সামনের অংশ সম্পূর্ণ দূমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় বাস-পিকআপ ছিটকে গিয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের খুঁটির সাথে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
জুন ২১, ২০২৪
জুন ৪, ২০২৬
ডিসেম্বর ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।