এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর চলন্ত বাস উল্টে বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮২০০) এর একটি বাস বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে গজারিয়া স্টান্ডে পৌছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের উপর উল্টে যায়। এসময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আরো আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অক্টোবর ১৫, ২০২৪
সেপ্টেম্বর ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।