এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় শুক্রবার (২০ জুন ২০২৫) ভোররাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ২৫ বিজিবি’র একটি বিশেষ টহল দল।
অভিযানে জব্দকৃত চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে ৬৩৬টি মোবাইল ডিসপ্লে, ১,১৯৫টি ভারতীয় আইবল ক্যান্ডি এবং ২০৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। বিজিবি সূত্রে জানা গেছে, এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ৪৪ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। বর্তমানে জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এছাড়াও, একই দিনে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপি’র একটি টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি ইস্কফ সিরাপের ১২২ বোতল জব্দ করে।
বিজিবি জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরণের চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ২৫ বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।