ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে নিহত ৪

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
৩ আগস্ট, ২০২৫ ৭:২০ পিএম
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী আরেকটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার মোটরসাইকেল আরোহী প্রাণ হারান।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।