এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে প্রয়াত রোকেয়া বেগমের স্মরণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় খামারপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের আয়োজনে উপজেলার ঘোষপুর ইউনিয়নের খামারপাড়া মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আবুল খায়ের শাহিন মিঞা (CIP)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনি নেতা মুন্সি সিরাজুল ইসলাম, মো. ফারুক হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান চলাকালে এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। নানা কারণে পরিবেশের ওপর হুমকি সৃষ্টি হচ্ছে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন, আমরা সবাই মিলে পরিবেশ রক্ষার্থে গাছ লাগাই।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।