এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী তারা শহরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজার আয়োজন ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় এনসিপি নেতারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সর্বজনীন উৎসব। এই উৎসবকে ঘিরে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির প্রধান যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, যুগ্ম সমন্বয়ক সাহেদ আহমেদ, যুগ্ম সমন্বয়ক বাচ্চু শেখ, জেলা সদস্য আরিফ হোসেন, সদর উপজেলা সমন্বয়ক এস এম আকাশ হোসেন, জেলা সদস্য হায়দার মোল্লা, তামিম হোসেন রনি প্রমুখ।
পূজামণ্ডপে নেতৃবৃন্দের উপস্থিতি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।