এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বুদ্ধি প্রতিবন্ধী সন্তান সিয়াম জমাদার(১৪) কে ফিরে পেতে সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানিয়েছেন মা পলি বেগম।
এ ব্যাপারে জানা গেছে গত ৩রা ফেব্রুয়ারি ২০২৪ রোজ শনিবার বেলা আনুমানিক ১১ টার সময় বুদ্ধি প্রতিবন্ধী সিয়াম জমাদ্দার (১৪) বাড়ি হইতে বের হয়ে যায়। তারপরে অনেক সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসে না। বাড়ীর আশেপাশে ও আত্মীয়স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান মিলেনা। সে কোন মোবাইল ফোন ব্যবহার করে না। সারাদিন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজির পরে পাওয়া না গেলে তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ ব্যক্তির বিবরণ-বুদ্ধি প্রতিবন্ধি সিয়াম এর গায়ের রং শ্যামলা। হালকা-পাতলা মাথার চুল কালো খাটো সামনের দুইটি দাঁত ভাঙ্গা উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি বয়স ১৪ বছর তাহার পরনে গাঢ় নীল রঙের ফুলহাতা গেঞ্জি জিন্সের ফুল প্যান্ট ও কালো জুতা পরা ছিলো ।
সে ফরিদপুর জেলার আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে কোথাও দেখা গেলে সাথে সাথে ফরিদপুর কোতোয়ালি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সন্ধান প্রার্থী তার মাতা
পলি বেগম( ৩৫) স্বামী- আঃ সালাম জমাদ্দার সাং- উলুকান্দা, ইউপি-কানাইপুর থানা-
কোতোয়ালি জেলা-ফরিদপুর। মোবাইল নাম্বার : ০১৩০১২১২৭১৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।