এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এহসানুল হাকিম সাধন ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এহসানুল হাকিম সাধনের নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: মনিরুজ্জামান মনির (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪৮০ ভোট, সনজিত রায় (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৪৩৮ ভোট, মতিয়ার রহমান (টিওবয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৮৩ ভোট, আবুল কালাম আজাদ ( মাইক) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ১৯৩ ভোট, মো: আবুল কালাম আজাদ ( টিয়া পাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬১২ ভোট, মো: বদিউজ্জামান মোল্লা ( উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ১১১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খোদেজা বেগম (হাঁস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৮৬ ভোট, কোহিনূর সেলিম (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪১৪ ভোট, মৌসুমী আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১৬০ ভোট। বালিয়াকান্দি উপজেলায় ৬৯ টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১ লক্ষ ৮১ হাজার ৮৬৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট ৮৪ হাজার ৩৬০ ভোট, বাতিলকৃত ভোট পড়েছে ১৩শ ৬৭ টি, প্রদত্ত ভোট পরেছে ৮৫ হাজার ৭২৪ টি । ভাইস চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট ৮২ হাজার ১৯৭ ভোট। বাতিলকৃত ভোট পড়েছে ৩৫শ ৬০ টি। প্রদত্ত মোট ভোট ৮৫ হাজার ৭৫৭ টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট ৮১ হাজার ৪৪০ ভোট। বাতিলকৃত ভোট পড়েছে ৪২'শ ৫৫ টি। প্রদত্ত মোট ভোট ৮৫ হাজার ৬৯৭ টি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বেসরকারিভাবে উপজেলা পরিষদ হল রুমে এ ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: আলমগীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা প্রমুখ।
জুন ২, ২০২৪
ডিসেম্বর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।