এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জেলা যুবদলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১ জুন) বেলা একটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে এই খাদ্য বিতরণ কার্যক্রম পালিত হয়।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া সফল, যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও যুগ্ন আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের স্বাধীনতার ঘোষক হিসেবে স্মরণ করেন। তারা বলেন, তার আহ্বানে দেশের মুক্তি কামী জনগণ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ছিল অপরিসীম। ১৭ বছর পর ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও এখনও দেশে গণতন্ত্র স্থাপন হয়নি। তাই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার প্রতি জোর দেন তারা। পাশাপাশি অবিলম্বে ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। অন্যথায় বিএনপি তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশের পর অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া উত্তর কমলাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় শতাধিক শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফেব্রু ৫, ২০২৪
ডিসেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।