এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার (১ জুন) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।
দিনটির কর্মসূচির শুরুতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাসের সভাপতিত্বে এক র্যালি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা ট্রেনিং অফিসার ডা. একেএম আসজাদ, কৃষিবিদ রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সব্যসাচী মজুমদার, ডেইরি খামার অ্যাসোসিয়েশন ফরিদপুরের শহিদুল ইসলাম এবং খামারী কামরুল হাসান।
বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত এই দিবসটি ২০০১ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে দুধের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বৃদ্ধি সাধন ও মস্তিষ্কের বিকাশে দুধ অনন্য ভূমিকা রাখে। জিডিপিতে প্রাণিসম্পদের অবদান প্রায় ১৬.৫২%।
তবে বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, গবাদি পশু পালনে প্রয়োজনীয় গোচারণভূমির অভাব খামারিদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট নিরসনে বক্তারা ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের খাস জমিগুলোকে গোচারণভূমি হিসেবে ব্যবহারের পরামর্শ দেন। তাদের মতে, সেখানে প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ গরু প্রতিপালন করা সম্ভব।
সভায় দেশি গরু প্রতিপালনের উপর গুরুত্বারোপ করা হয়। খাদ্যে ইউরিয়া ও ভেজাল মেশানো রোধে প্রশাসনকে কঠোর থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।