এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. গোলাম হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদাবাজির মামলার ভিত্তিতে মঙ্গলবার (৩ জুন) রাতভর অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় তার সহযোগী ফরহাদ খানসহ আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যার হুমকিসহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, রাজু মোল্লা নামের এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় মেজর হায়দার ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর যৌথ বাহিনী তৎপর হয় এবং রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।