এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এ প্রতিপাদ্যে ফরিদপুরের নগরকান্দায় ৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে বারি আম-৪ জাতের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক কুমার ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উজ্জ্বল বালা এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, উন্নত জাতের এই বারি আম-৪ এর বাজারমূল্য বর্তমানে ১৫০-২০০ টাকা কেজি পর্যন্ত। আগামী এক বছরের মধ্যেই আম ধরতে শুরু করবে। চারা রোপণের আগে অন্তত সাতদিন ছায়াযুক্ত স্থানে রেখে দিনে দু’বার পানি দিতে হবে। পরে জমিতে রোপণ করলে গাছের বৃদ্ধি ভালো হবে।
উল্লেখ্য, প্রতিটি কৃষককে পাঁচটি করে মোট ৩০০টি চারা গাছ প্রদান করা হয়েছে। কৃষকদের মাঝে ফলদ গাছের চারা বিতরণের মাধ্যমে দেশীয় ফলের উৎপাদন বাড়াতে কৃষি দপ্তর এ কার্যক্রম হাতে নিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।