এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর সহযোগী প্রতিষ্ঠান সনাকের (সুশাসনের জন্য নাগরিক) উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সনাকের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদের ফরিদপুর শাখার সাধারণ সম্পাদিকা হোসনে আরা বেগম, সনাক সদস্য মাহবুবুর রহমান, ইয়েস সদস্য লতিফুল খবির এবং রাফসানা আফরিন ঋতু।
বক্তারা বলেন, প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি শুধু মাটি ও পানি নয়, মানুষের স্বাস্থ্যেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটজাত পণ্য ব্যবহারে সবাইকে সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।
এ সময় সনাক ও ইয়েস সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।