এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ তালুকদার, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, বিএনপি নেতা মঞ্জুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন জাফরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, “এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি”— এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালি শেষে সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। এ সময় তিনি বাজারের ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি বসতবাড়ি, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ কোনো স্থানেই যেন পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল তৈরি হতে না পারে, সে বিষয়ে উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
জুলাই ২৭, ২০২৫
ডিসেম্বর ২৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
বাংলাদেশ | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।