এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে একসাথে অনেকগুলো পটকা ফুটাতে গিয়ে হাতের মধ্যে বিস্ফোরিত হয়ে আহম্মদ উল্লাহ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের হাতের আঙ্গুল উড়ে গেছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদ্রাসার ছাত্র ও মাদ্রাসার পাশের ভাড়াটিয়া হাফেজ মোহাম্মদ উল্লাহের ছেলে।
রবিবার দুপুর দেড় টার দিকে মাদ্রাসার পাশে ভাড়াটিয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ইউনুছ আলী বলেন, রবিবার মাদ্রাসার ছুটির পর সে পাশের ভাড়াটিয়া বাড়ীতে এক সাথে কয়েকটি পটকা একত্রিত করে ফোটাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতের দু’টি আঙ্গুল উড়ে গেছে। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখন ফরিদপুরে তার চিকিৎসা চলছে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেব্রু ৩, ২০২৫
জুন ২, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।