এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো স্টাফ রিপোর্টার এমএ কাউসারকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিইউজে।
সোমবার এক বিবৃতিতে এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া কাম্য হতে পারে না। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মী যখন এমন কাজ করেন, এটি পুরো রাজনৈতিক সমাজের জন্য কলঙ্ক হয়ে দাঁড়ায়।
নেতৃবৃন্দ বলেন, সংবাদে ভুল থাকলে ভুক্তভোগী হিসেবে দেশের প্রচলিত আইন মেনে প্রতিকার চাইতে পারতেন। কিন্তু সেটি না করে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া ফৌজদারি অপরাধের শামিল।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ দৈনিক যুগান্তরে ‘চসিক নারী কাউন্সিলরের দাপট: ব্যক্তির প্লট মসজিদের নামে দখলের পাঁয়তারা’ এবং ২ এপ্রিল ‘চট্টগ্রামের কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতার দাপট’ শীর্ষক সংবাদ প্রকাশের জেরে কাউন্সিলর হুরে আরা বেগম ও রাশেদ হায়দার সোহেল নামে এক ব্যক্তি সাংবাদিক এমএ কাউসারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় সংরক্ষিত নারী কাউন্সিলর ও রাশেদ হায়দার সোহেলের বিরুদ্ধে সাংবাদিক কাউসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।