এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে নৈতিক অবক্ষয় ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলেই প্রত্যন্ত অঞ্চলে দলীয় কার্যক্রম জোরদার হচ্ছে।”
প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে কর্মী-সমর্থকদের প্রতি শৃঙ্খলা ও সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী হাওলাদার। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা কামরুজ্জামান, মাওলানা মুহসিনউদ্দিন, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল আজিজ এবং সিকদার মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মেলনের শেষভাগে নেতৃবৃন্দ দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।