এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজারে মাদক বিক্রির সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত বাহার প্রামাণিকের ছেলে জুয়েল প্রাং (৪৫) ও একই গ্রামের কুশাইয়ের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪০)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওইদিন বিকেলে তারা নওদুলী বাজারে ১৫০ পিস নিষিদ্ধ ইনজেকশনজাতীয় অ্যাম্পল বিক্রির জন্য অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়।
পরবর্তীতে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করে। আত্রাই থানার ওসি (তদন্ত) কাওছার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হবে।
নভেম্বর ১১, ২০২৫
জুলাই ১৪, ২০২৫
আগস্ট ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।