এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানে থানচি উপজেলা সদরের অবস্থিত থানচি বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের বাজার মূল্য মনিটরিং এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি দোকানে পলিথিন ব্যবহারের অপরাধে প্রাথমিকভাবে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বাজারে দ্রব্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও রাকিব হাসান চৌধুরী ।
মনিটরিংয়ের সময় থানচি বাজারের মাছ- মাংস,শাক- সবজি দোকান ও বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং দ্রব্য পণ্যের মূল্য জানতে চান তিনি। এসময় এক মুদি দোকানের সম্প্রতি সরকারের নিষিদ্ধ করার পলিথিন ব্যবহারের দায়ের থানচি বাজারের মোহাম্মদ ফারুক হোসেনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক মনিটরিং-এ স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষেরা।
তারা বলেছেন, থানচি বাজার, বলিপাড়া বাজার ও হাসপাতাল সংলগ্ন বাজার, বাসস্টেশনের বাজার নিয়মিত মনিটরিং করা গেলে অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য-পণ্য বেশি দামে বিক্রি করা সাহস পাবেনা।
নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার দাবী জানিয়েছেন-স্থানীয়রা।
মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, বর্তমান সরকার পলিথিন জাতীয় ব্যবহারের নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে এবং বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের বাজার ক্রয় বিক্রয়ের উপর মূল্য তালিকা টাঙানো বিষয়ে সরকার সর্বদায় সজাগ রয়েছে। সুতারাং প্রশাসন সাপ্তাহিক মনিটরিং এবং ভূক্তভোগিদের চাওয়া পাওয়া উপরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার প্রয়োজনীয়তা আছে।
ডিসেম্বর ১৭, ২০২৪
ফেব্রু ২০, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।