এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টেকনাফ সীমান্তে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)।
এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
সূত্রে জানিয়েছেন, গত ১৫ জানুয়ারি বুধবার দিবাগত মধ্যরাতে গভীর বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার নুর হবিরের ছেলে মো. ফয়সাল(২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), একই ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনির ছেলে জসিম উদ্দিন (২১), মিঠাপানিরছড়ার আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), একই এলাকার জহির আহম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২০) ও উখিয়া উপজেলার কুতুপালং ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৫৫) কে মাদকসহ আটক করা হয়।
লে. কর্নেল আশিকুর রহমান উক্ত সংবাদের বরাতে আরও জানান, বুধবার গভীর রাতে দক্ষিণ-পূর্বে নাফনদীর মোহনা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান সাগরপথে নৌকাযোগে বঙ্গোপসাগরের মোহনা বাংলাদেশের অভ্যন্তরে আসলে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় নৌকাটি শূন্য লাইন অতিক্রম করলে একটি বিশেষদল সাগরে অভিযান চালায়। নৌকাটি ধাওয়া করে ৬ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ও কিছু পরিমাণ গাঁজা পাওয়া যায়।
তিনি আরও জানান, নৌকাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে আসামিদের সোপর্দ করা হয়েছে।
জানু ১৫, ২০২৫
জুন ৯, ২০২৬
জুন ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।