এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চোখের রোগ একটি সাধারণ সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা জটিলতা দেখা দিলেও অনেকেই দরিদ্রতা, সচেতনতার অভাব এবং চিকিৎসা সেবার সীমাবদ্ধতার কারণে সময়মতো চিকিৎসা নিতে পারেন না।
এই বাস্তবতা মাথায় রেখে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে সম্প্রতি ফরিদপুর সদর উপজেলার চৌরঙ্গীমোড় এলাকার ব্র্যাক অফিস চত্বরে আয়োজিত হয় একটি বিনা মূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প।
“দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শিরোনামে আয়োজিত এই ক্যাম্পে মূলত ৪০ বছরের বেশি বয়সী দরিদ্র ও প্রান্তিক জনগণের মধ্যে দৃষ্টিশক্তি উন্নয়ন, কর্মক্ষমতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেবা দেওয়া হয়। নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যারা দৈনন্দিন কাজে চোখের ওপর নির্ভরশীল।
চিকিৎসা ক্যাম্পে চোখের পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রেফার করার ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ইয়াসির আরাফাত, মলয় কুমার সরকার, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ ফারুক-ই আজম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ জামির আলী, অখিল কুমার সরকার, অলোক কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম এবং সুভাষ কুমার সরকার।
বক্তব্যে কর্মকর্তারা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। ব্র্যাক চায়, সকল শ্রেণির মানুষ যেন সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারে, আর এই ক্যাম্প তার একটি বাস্তব উদাহরণ।
ব্র্যাক ও মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের কর্মকর্তা, স্টার এসএসএল, লিড জেনারেশন টিম এবং স্থানীয় কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। প্রোগ্রামে প্রায় ৪০০ রোগীকে সেবা দেওয়া হয় এবং ২৮০টি চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প নিয়মিতভাবে আয়োজন করা হবে।
মার্চ ১৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
ঢাকা | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।