এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মুন্না শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) সকালে সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুর আড়াইটায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মুন্নার পুরো নাম শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার বল্লারটুপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে এবং আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।
ওসি মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জামগড়ায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল অবস্থান করছে। পরে পুলিশের একটি দল রিপন নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলায় স্বপন নামক ভাড়াটিয়ার বাসায় অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করে।
অভিযানে মুন্নার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বাসায় ইয়াবা সেবনেরত অবস্থায় আরও কয়েকজন ব্যক্তি ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছাদ দিয়ে পালিয়ে যায়। পালানোর চেষ্টাকালে মুন্নাকে আটক করা সম্ভব হয়।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।