এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর এলাকায় হাওড়া নদীর পাড় ও তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। ভেকু (এক্সকাভেটর) দিয়ে পাড় কেটে সেই মাটি ট্রাক্টরে করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন স্থানে। এতে হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ, যা যে কোনো সময় ভেঙে গিয়ে ভয়াবহ প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাওড়া নদীর দুই পাড়ে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। খাস জমির পাশাপাশি নদীর বাঁধ ও ফসলি জমির তীরের মাটিও কেটে নেওয়া হচ্ছে অবাধে। স্থানীয়রা জানান, গত বছর পাহাড়ি ঢলের কারণে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও সেই আশঙ্কা প্রকট।
এলাকাবাসীর অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে নদীর চর, পাড় ও কৃষি জমি থেকে মাটি কেটে আসছেন। প্রতিবাদ করলে মামলা ও ভয়ভীতির শিকার হতে হয়। ফলে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না। এর ফলে নদীর পাড়ে ভয়াবহ ক্ষতের সৃষ্টি হয়েছে, যা পরিবেশ ও জনপদের জন্য হুমকিস্বরূপ।
বিষয়টি জানানো হলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রহমান বলেন, “আখাউড়ার ইউএনও মহোদয়কে জানানো হবে এবং আমাদের লোকজনও ঘটনাস্থলে যাবে।”
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশিদুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে মোগড়া ও দক্ষিণ ইউনিয়নের একাধিক গ্রাম ও কৃষিজমি প্লাবিত হয়েছিল। এবারও একই দুর্যোগের আশঙ্কা করছেন স্থানীয়রা।
নভেম্বর ২৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।