এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্বামী মেহেদী হাসানকে (২৮) হত্যার অভিযোগে স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে পৌর এলাকার মসজিদ পাড়া থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং এলাকার জলফু মিয়ার ছেলে মেহেদী দীর্ঘ ২০ বছর ধরে তার মাকে নিয়ে আখাউড়ার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত ৯ মে পারিবারিকভাবে আখাউড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই স্বামী মেহেদীকে মেনে নিতে পারছিলেন না জান্নাত। শুক্রবার রাতে রাতের খাবার খেয়ে মেহেদী ঘুমিয়ে পড়েন। ভোর রাতে জান্নাত বাড়ির মালিককে ডেকে জানান, তার স্বামী অসুস্থ। বাড়ির মালিকসহ স্থানীয়রা গিয়ে দেখতে পান, মেহেদী ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, “বিয়ের আগে জান্নাতের আরেকজন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর মেহেদীর সাথে শারীরিক সম্পর্ক মেনে নিতে পারছিলেন না তিনি। শুক্রবার রাতে একাধিকবার শারীরিক সম্পর্কে আপত্তি জানান জান্নাত। স্বামী রাজি না হলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেন।”
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিসেম্বর ১৮, ২০২৪
এপ্রিল ২০, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।