এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের ত্রিপুরার আগরতলায় আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য বাংলাদেশ থেকে ৩০০ কার্টন শুকনো খাবার ও জুস পাঠানো হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব খাদ্যসামগ্রী পাঠানো হয়।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য প্রতি কার্টনে এক প্যাকেট চানাচুর, লেক্সাস বিস্কুট, এক প্যাকেট ডালভাজা, চিপস ও একটি জুস দেওয়া হয়েছে।
প্রতি বছরই বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আগরতলায় এমন আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও এ আয়োজন করা হচ্ছে।
খাবার পাঠানোর সময় আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, আখাউড়া ইমিগ্রেশনের এস.আই সোহেল রানা এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের পিএস চঞ্চল দে উপস্থিত ছিলেন।
এপ্রিল ১২, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।