এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৩০ মার্চ মধ্যরাতে উপজেলার চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের প্রভিটা কারখানা সংলগ্ন সেলিম এর দোকানঘর হতে এ চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
চরজব্বর থানা সূত্রে জানা যায়, ২৯ মার্চ মধ্যরাত থেকে ৩০ মার্চ ভোর ৫টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে সুবর্ণচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৭টি মোটরসাইকেল ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে চোর দলের অন্যতম সদস্য লোকমান (৫১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ চরজব্বর থানা এলাকায় চোর চক্র মোটরসাইকেল চুরি করে আসছিল। চরজব্বর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর তদারকিতে সঙ্গীয় ফোর্স এস আই মো.মতিউর মোল্লা অভিযান পরিচালনা করে ১নং চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের প্রভিটা গেইট সংলগ্ন চেউয়াখালী বাজার- চরবসু পাকা সড়কের দক্ষিন পার্শ্বে সেলিম এর আধা পাকা দোকানঘরের ভিতর হতে চোর চক্রের সদস্য মোঃ মহিন উদ্দিন(৩০) এর হেফাজতে থাকা ৭টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত চোর সেলিমের দেওয়া তথ্যানুযায়ী পরবর্তী অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা হলো. চরজব্বর ইউনিয়নের জাহাজহমারা গ্রামের মো.সেলিম এর ছেলে মো. মহিন উদ্দিন ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মৃত. মোজাফ্ফর আহম্মদ এর ছেলে লোকমান (৫১)
এ ঘটনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম বলেন, চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফেব্রু ২৫, ২০২৬
মার্চ ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।