এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো.আজম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শওকত হোসেন (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গট্টি ইউনিয়নের ঝুনাখালি গ্রামের আজাহার শেখের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানান, বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আজম ও শওকত ঠেনঠেনিয়া বাজারে যাচ্ছিলেন। পথে ভাবুকদিয়া জাহাঙ্গীর মোল্যার বাড়ির সামনে গেলে অপরদিক থেকে আসা একটি নসিমন গাড়ির সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজম ও শওকত গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর কর্মরত চিকিৎসকরা আজমকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
হলিউড | ২৩ জুন, ২০২৬
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।