এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র পাঁচ মিনিটের এক ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে কৃষক ও দিনমজুর শ্রেণির ৭টি পরিবারের বসতঘর। ভেঙে পড়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এই সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সালথা উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে যুবদল নেতারা চাল, ডাল, আলু, তেল ও নগদ অর্থ বিতরণ করেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পায়।
ত্রাণ সহায়তা পাওয়া পরিবারগুলো হলো—সিরাজ মোল্যা, নুরু শেখ, আকমল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ, বক্কার খা এবং মৃত ছত্তার কাজীর স্ত্রী। তাদের কেউ ঝড়ে ঘরের চাল হারিয়েছেন, কেউবা পুরো ঘরই হারিয়েছেন। অনেকে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ত্রাণ বিতরণে অংশ নেন সালথা উপজেলা যুবদলের নেতা হাচান আশরাফ, মো. এনায়েত হোসেন, মিরান হুসাইন, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, ইয়াসিন মোল্লা, শিমুল মিয়া, তরিকুল ইসলাম লায়েক, কবির দর্জি, আখের আলী, মজিবুর রহমান এবং ছাত্রদল নেতা হাসিবসহ আরও অনেকে।
সালথা উপজেলা যুবদল নেতা হাচান আশরাফ বলেন, “ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নির্দেশে আমরা তৎক্ষণিকভাবে ত্রাণ নিয়ে ছুটে আসি। রিংকু আপা নিজেও পরবর্তীতে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন। আমরা বিশ্বাস করি, মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত রাজনীতি।”
উল্লেখ্য, বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে দক্ষিণ আটঘর গ্রামে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়ের মাত্র পাঁচ মিনিটেই গ্রামের সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। ঝড়ের শিকার পরিবারগুলোর অধিকাংশই দিনমজুর ও কৃষক শ্রেণির মানুষ। তারা এখন প্রশাসনসহ সমাজের সকল শ্রেণির সহযোগিতা কামনা করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।