এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় মাত্র পাঁচ মিনিট স্থায়ী এক আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সাতটি বসতঘর। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কৃষক ও দিনমজুর পরিবারের ঘরবাড়ি, পাশাপাশি উপড়ে গেছে অসংখ্য গাছপালা।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস ও ঝড় শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে গ্রামের সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। অনেকের ঘরের টিন উড়ে গিয়ে আশপাশে পড়েছে, কেউ কেউ পুরো ঘরই হারিয়ে ফেলেছেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই কৃষক ও দিনমজুর শ্রেণির মানুষ। বসতঘর ভেঙে পড়ায় তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। গাছপালা ভেঙে পড়ায় কৃষিকাজেও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, "ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেব।"
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, "আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করব। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।