এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ফলের পুষ্টিগুণ ও ফল মেলার গুরুত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, “এক সময় দেশীয় ফল দিয়েই একটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা যেত। এখন এই বিষয়টি ইট-কাঠের দেয়ালে চাপা পড়ে গেছে। অথচ দেশি ফল চাষে আমাদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাচেন উদ্দিন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কাওসার মাতুব্বর, উপসহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা সভায় দেশি ফলের পুষ্টিগুণ, পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা এবং ফলচাষে কৃষকদের উদ্বুদ্ধ করার নানা দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত দেশীয় ফল শুধু পুষ্টির চাহিদাই পূরণ করে না, বরং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করে।
মেলায় স্থাপিত স্টলগুলোতে প্রদর্শিত হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কতবেল, খেজুর, আনারসসহ নানা জাতের দেশি ফল। পাশাপাশি ফলচাষ সংক্রান্ত তথ্য, চারা উৎপাদন ও রোপণ পদ্ধতি সম্পর্কেও পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
আয়োজকেরা আশা করছেন, এই জাতীয় ফল মেলা দেশি ফলের চাষ, উৎপাদন ও গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এপ্রিল ১৩, ২০২৬
জুন ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।