এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে প্যাথলজি ব্যবসায়ী ইমরান হোসেন লস্কার (৪৫)–এর ওপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে পুরো বাজার। ঘটনার পর বাজার কমিটি অনির্দিষ্টকালের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিলেও অবশেষে তা প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে বাজারের চৌরাস্তায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ হাজার ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনার খোশবুর রহমান খোকন বলেন, “প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আপাতত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করছি।” তিনি আরও বলেন, “যদি ন্যায়বিচার না পাই, তাহলে ঈদের পরে বাজারের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে সপ্তাহব্যাপী হরতালের মতো কর্মসূচি পালন করব।”
মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ননীগোপাল স্বর্ণকার, মিরাজ হোসেন, রাসেল আহমেদ, সৈয়দ মিজানুর রহমান, স্বপন কুন্ডু, নিত্য গোপাল, প্রকাশ কুমার কুন্ডু প্রমুখ।
জানা যায়, ২-৩ দিন আগে বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে বহিরাগত একদল ব্যক্তির কথাকাটাকাটি হয়। তারই জেরে গত শুক্রবার (৩০ মে) সকাল ১০টার দিকে সেই ব্যবসায়ীর ওপর শারীরিক নির্যাতন চালায় প্রতিপক্ষরা। প্যাথলজি ব্যবসায়ী ইমরান হোসেন লস্কার ঘটনাস্থলে এসে বাধা দিলে কিছুক্ষণ পর বাজার এলাকা, থানা সংলগ্ন ইনামুলের চায়ের দোকানের সামনে তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে ইমরান হোসেন লস্কার সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বাজারের ব্যবসায়ীরা দাবি করছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে ঈদের পর আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।