এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে কাপ্তাই উপজেলা সদর এলাকায় আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।
খাবার বিতরণ অনুষ্ঠানে ইয়াসিন মামুন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের পথপ্রদর্শক। তিনি জাতির কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এভাবেই শহীদ জিয়ার আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে যখন এ দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে দিশেহারা, তখন জাতিকে দিক নির্দেশনা দিতে আবির্ভূত হন মেজর জিয়া। তিনি পরিবার-পরিজনের কথা চিন্তা না করে স্বাধীনতার ডাক দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।”
এই মানবিক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ জাহিদুল ইসলাম, সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু।
মহিলা দলের সভাপতি পারুল আক্তার ও সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা।
যুবদল নেতা আবুল বাশার বাবুল, আজগর, মাসুদ, সালাউদ্দিন মঞ্জু, জিকু, আজিম, নেজাম, মাহাবুব, মনছুর, বারেক, ভুবন, দিলু, নুর আলম, আব্দুল আজিজ, সালাউদ্দিন রুবেল, রাসেল, নাসির উদ্দিন সবুজ, মো. নিজাম উদ্দিন, মাহবুব আলম ও ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।