এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক পানির মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এর আগে, বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জামাল উদ্দিন (৪৭) উত্তর মোহাম্মদপুর গ্রামের ওলি আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, জামাল উদ্দিন বসতঘর থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে নিজ বাড়ির পুকুরপাড়ে একটি পানির মোটর স্থাপন করেন। রাতে সাড়ে ১০টার দিকে মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর তিনি সেটি চালু করতে যান। এসময় মোটরে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
আগস্ট ২৭, ২০২৫
ডিসেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।