এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দৈনিক সকালের বাণীর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ৪ নভেম্বর সকাল সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার।
সকালের বাণীর মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি আমিরুল কবির সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, মিঠাপুকুর পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম।
বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার জন্যই মঙ্গলজনক। শুধ অনিয়ম-দূর্নীতি নয় পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার সংবাদও প্রকাশ করলে কাজের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আরও উৎসাহ পায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার গোস্বামী, আব্দুল হালিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রুবেল হোসাইন সংগ্রাম, সাবেক সাধারণ সম্পাদক তাহাম্মেল হোসেন সবুজ, সাংবাদিক সনজিৎ কুমার মহন্ত, হাবিবুর রহমান সোনা, আনোয়ার হোসেন রাব্বী, রাখিবুল ইসলাম, সুলতান মার্জান প্রমূখ।
এপ্রিল ১, ২০২৫
আগস্ট ৪, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।