এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার (১৫ জুলাই) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেস ক্লাবের আহবায়ক ড.মুসাফির নজরুল,যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বিআরডিবি অফিসার মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম ও শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক আনোয়ার সাদাতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
খেলায় উপজেলার ৮টি ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে সরাসরি টাইব্রেকারে ৫-৪ গোলে গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ শ্রীকোল ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়।
জুলাই ১৯, ২০২৬
জুন ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।