মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
১৪ জুলাই, ২০২৪ ১২:৪৬ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু 

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে জিয়া মোল্লা (৪৮) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত জয়নদ্দিন এর ছেলে। জানা গেছে,,গত শনিবার রাতে নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জিয়া মোল্লা আহত হন। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকেরা স্থানীয় এক চিকিৎসকের নিকট নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম বলেন,,বিদ্যুৎপৃষ্ট হয়ে জিয়াউর রহমান নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।