এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৩ জন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত শফিকুল ইসলাম(৪৫) পাবনা জেলার সাথিয়া থানা এলাকার মৃত ইদ্রিসের ছেলে। অপর দুজন ৩০ ও ৪৮ বছর বয়সের অজ্ঞাত ব্যাক্তি।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল আনম জানান, বরগুনা থেকে ঢাকা গামী ইমরান পরিবহনের একটি বাস ভাঙ্গা চুমুদি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে গত রাত দুইটার দিকে হতাহতদের উদ্ধার করা হয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় ও একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুত্বর আহত একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।