এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা পরিষদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ মামলায় ৩ লাখ ৮২হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার জেলার সদর উপজেলা, বিজয়নগর উপজেলা ও নবীনগর উপজেলায় এই জরিমানা আদায় ও সাজা দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা পরিষদ, বিজয়নগর উপজেলা পরিষদ ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিভিন্ন অপরাধের কারনে তিন উপজেলায় ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ টি মামলায় ৩ লাখ ৮২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে সদর উপজেলায় ৬১টি মামলার মধ্যে ৪২ মামলায় ৪২ জনকে ২ লাখ ১৭হাজার ৯০০ টাকা জরিমানা ও ১৯ মামলায় ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বিজয়নগর উপজেলায় ২৮ টি মামলার মধ্যে ১৮টি মামলায় ১৮ জনকে ৮৩ হাজার টাকা জরিমানা ও ১০ মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
নবীনগর উপজেলায় ১৮ টি মামলার মধ্যে ১৪ টি মামলায় ১৪ জনকে ৪২ হাজার টাকা জরিমানা এবং ৪ মামলায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।