এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া আবারও বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি ৮ হাজার ৮৮১ ভোট বেশি পেয়ে টানা চতুর্থবার নির্বাচিত হয়েছেন। এখানে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচন করেই বিজয়ী হয়েছেন যথাক্রমে এম এম শফিউল্লাহ সাফি এবং মোছাম্মত শাহানাজ বেগম। শফিউল্লাহ ২ হাজার ৭৮৪ ও শাহানাজ বেগম ১ হাজার ৪৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে মুশা মিয়া দোয়াত-কলম প্রতীক নিয়ে ৪৩ হাজার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু পেয়েছেন ৩৪ হাজার ৩৫৫ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ৮৮১। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা এম এম শফিউল্লাহ শাফি। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাহাদুল আক্তার তপন (উড়োজাহাজ) পেয়েছেন ৩৬ হাজার ১৩৩ ভোট। ভোটের ব্যবধান ২ হাজার ৭৮৪। এদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১ হাজার ৪৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মোছা.শাহানাজ বেগম (ফুটবল)। তিনি পেয়েছেন ২৪ হাজার ১৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিকা রানী রাজবংশী (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৩ হাজার ১৪৪ ভোট।
এ উপজেলায় মোট চারজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এমএম মোশাররফ হোসেন, শরীফ সেলিমুজ্জামান লিটু, লিটন মৃধা ও সৈয়দ রাসেল রেজা,
নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে বলে জানান এলাকার সাধারণ বাসিন্দারা।
নভেম্বর ১, ২০২৪
এপ্রিল ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।