এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “বিজ্ঞানের প্রতিটি শাখায় অ্যাডভান্সড রিসার্চ অপরিহার্য। কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের যথাযথ প্রয়োগের মাধ্যমে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামুল্লাহ। তিনি বলেন, “মেডিকেল সায়েন্স থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞানের শাখায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন এক গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র। তবে দেশে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের অভাবে এই গবেষণায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা সদিচ্ছা ও প্রচেষ্টায় অতিক্রম করা সম্ভব।”
এছাড়া কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাশফিয়া আজাদ।
কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং স্বাগত বক্তব্য রাখেন ড. মোঃ আব্দুল লতিফ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক গবেষণা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন এবং কোয়ান্টাম ক্যালকুলেশনবিষয়ক নিজেদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত হন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।