এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিজয়নগর থানার এএসআই করিমের পরকীয়া প্রেমের অভিযোগ উঠেছে।
বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী গোলাম মোস্তফা বাবুলের স্ত্রী রোমা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে বিজয়নগর থানার এএসআই করিমের অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্য সাংবাদিক গোলাম কিবরিয়া। তাদের পরকীয়া প্রেমের হোয়াটসঅ্যাপে চ্যাট ও কল হিস্টোরি ফাঁস হয়ে যায়।
এ ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার্স বরাবর অভিযোগ দাখিল করেছেন প্রবাসীর ছোট ভাই রোমা আক্তারের দেবর সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, রোমা আক্তারের দুটি সন্তান রয়েছে। তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে বিজয়নগর থানার এএসআই করিম তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের পরকীয়া সম্পর্ক জানাজানি হয়ে গেলে এএসআই করিম অভিযোগকারীসহ তার পরিবারের লোকদের বিভিন্ন সময় হুমকি ধামকি দেয়া শুরু করেন বলে জানা গেছে ।
রোমা আক্তার পরকীয়া প্রেমিক এএসআই করিমের সহযোগিতায় অভিযোগকারী ও তার পরিবারের লোকদের নামে একটি মিথ্যা বানোয়াট নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ভূক্তভোগী পরিবারের সদস্যরা আরো জানায়, এএসআই করিমের মদদে রোমা আক্তার আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রবাসীর মা খোরশিদা বেগম তার ছেলের নামে মিথ্যা মামলার বিচারের দাবি করেন।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী রোমা আক্তারকে ফোন করে জানতে চাইলে প্রথমে সে অস্বীকার করলে ও এক সময় তাদের কথোপকথনের পরকীয়ার আলামতগুলো তুলে ধরা হলে রুমা আক্তার নিরুপায় হয়ে বলেন, ওর সাথে আমার ভাল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। কিন্তু প্রেম ছিলো না। সেই সুবাদে মাঝে মধ্যে করিম ভাইয়ের সাথে কথা বলতাম।
আপনার সাথে যদি এএসআই করিমের প্রমের সম্পর্ক না থাকতো তাহলে মধ্য রাতে ঘণ্টার পর ঘণ্টা কেউ কি কারো সাথে ভিডিও কলে কথা বলে? এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি রোমা।
এ বিষয়ে অভিযুক্ত এএসআই করিমের কাছে জানতে চাইলে সাংবাদিককে উল্টো রাগান্বিত হয়ে প্রশ্ন করেন,পরকীয়া কাকে বলে? পরকিয়া কত প্রকার ও কি কি আপনি কি জানেন? যান, যান,যা পারেন তাই করেন গিয়ে।
তার কিছুক্ষণ পর সাংবাদিকের সহযোগিতা চেয়ে মীমাংসার জন্য অনুরোধ করেন এএসআই করিম।
আগস্ট ৩১, ২০২৪
মে ১, ২০২৫
মার্চ ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুমিল্লা | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
পিরোজপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
নওগাঁ | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।