এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খুব সাধারন বিষয় নিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে এবং সেটা নিয়মিত। ছয় বছরের শিশু সিয়ামের কাকুতি মিনতিও বাবা-মায়ের ঝগড়া থামাতে পারে না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করে।
এসব সহ্য হচ্ছিলো না সিয়ামের। অবশেষে থানায় হাজির হয় সিয়াম। খুঁজে বের করে থানার অফিসার ইনচার্জকে (ওসি)। পুলিশ তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শুনেন। অতঃপর সিয়ামকে নিয়ে বাড়িতে যায়। ডেকে আনেন বাবাকে। তাৎক্ষণিকভাবেই বাবা-মাকে তারা আর কখনো ঝগড়া না করার অঙ্গীকার করান। এতে খুশি সিয়াম, পুলিশকে বেশ হাসিমুখে বিদায় দেয়।
ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার। প্রাতবাজার নামে এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম। মঙ্গলবার দুপুরে দিকে সরাইল থানায় উপস্থিত হয়। থানায় বসেই তার কথা শুনেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রান চেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। বিষয়টি সমাধানে এস.আই জয়নাল আবেদীন, এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষনিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। একই সঙ্গে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন। পরে সিয়ামের উপস্থিতিতে বাবা-মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়। ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার বাবা মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা মা জানিয়েছে তারা আর কখনো ঝগড়া করবে না। এতে সিয়ামও বেশ খুশি হয়।
মার্চ ৩১, ২০২৬
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাগুরা | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ৮ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।