এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিক এবং মানব পাচারে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের শ্রী উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মোশারফ হোসেন (২৮) এবং একই উপজেলার মোহনপুর গ্রামের মো. রাহুল (২২)।
বিজিবি সূত্রে জানা যায়, আটক উজ্জ্বল চন্দ্র দেব জিজ্ঞাসাবাদে জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ জন্য তিনি মানব পাচারে সহযোগিতাকারী মোশারফ হোসেন ও রাহুলকে ১০ হাজার টাকা দেওয়ার চুক্তি করেছিলেন। সীমান্ত অতিক্রমের সময় বিজিবির টহলদল তাদের আটক করে।
আটকের সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মাধবপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিজিবি জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ফেব্রু ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।