এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে ধরে একদলীয় শাসন কায়েম করে আমাদেরকে পার্শ্ববর্তী দেশের গোলামে পরিণত করেছিল।
ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ আজ মুক্ত হয়েছে। ড. ইউনুস এর নেতৃত্বে বর্তমান সরকারকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এই সরকার ব্যর্থ হলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যাবে।
শুক্রবার রাতে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীতে বাদশা ফকিরের বাৎসরিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক দেলাওয়ার হোসেন,
নর্থ চ্যানেল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদ হোসেন, শাহরিয়ার হোসেন জুয়েল, ইঞ্জিনিয়ার টুটুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে শিল্পীদের পরিবেশনায় বাউল গান পরিবেশন করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।